`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। প্রতি বিষয়ে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


আবেদন করতে শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে বিষয় নির্বাচন করে আবেদন সম্পন্ন করতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপত্রবিশিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করা বাধ্যতামূলক। প্রতিটি পত্রের জন্য আলাদাভাবে ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।


বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা বিষয় পরিবর্তনের সুযোগ থাকলেও একবার ফি জমা হলে আবেদন বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।


একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে একই মোবাইল নম্বর ব্যবহার করে পর্যায়ক্রমে বিষয় যুক্ত করা যাবে। তবে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।


শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন কেবল নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে এবং আবেদন প্রক্রিয়া ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহ