`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ জানিয়েছে, আহত হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে এর পেট ও পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে বন বিভাগের কর্মী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। আহত হাতিটির চিকিৎসার জন্য একটি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আহত বন্য হাতিটির উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সুস্থ করে তুলতে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৬ জেল

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৬ জেল