`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সামাজিক মাধ্যমে প্রতারণা এড়াতে মেনে চলুন পাঁচটি কৌশল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
সামাজিক মাধ্যমে প্রতারণা এড়াতে মেনে চলুন পাঁচটি কৌশল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনা বাড়ছে। প্রতারক চক্র নানা কৌশলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে। কখনো ভুয়া বার্তা, কখনো নকল ওয়েবসাইট, আবার কখনো সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। সাইবার হামলা ও প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞরা কয়েকটি সতর্কতামূলক কৌশল মেনে চলার পরামর্শ দিয়েছেন।


প্রথমত, সন্দেহজনক বার্তা থেকে সতর্ক থাকতে হবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো মাধ্যমে কেউ পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি চাইলে তা প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করা উচিত। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে বা দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ তৈরি করেও প্রতারকরা ফাঁদে ফেলতে পারে। তাই এমন বার্তা পেলে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।


দ্বিতীয়ত, কোনো বার্তার সত্যতা যাচাই করতে হবে বিকল্প মাধ্যমে। ব্যাংক বা ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানের নামে কোনো বার্তা এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইট, অ্যাপ কিংবা যাচাই করা গ্রাহকসেবা নম্বরে যোগাযোগ করতে হবে। সন্দেহজনক বার্তায় দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে।


তৃতীয়ত, অপরিচিত লিঙ্ক ও সংযুক্তি ফাইল খোলার আগে সতর্ক থাকতে হবে। হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা কোনো লিঙ্কে ক্লিক করে লগইন করতে বলা হলে কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়া হলে আগে তার সত্যতা যাচাই করা জরুরি। অনেক সময় পরিচিত প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করা হয়।


চতুর্থত, প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ১২৩৪৫৬ বা জন্মতারিখের মতো সহজে অনুমান করা যায়, এমন পাসওয়ার্ড এড়িয়ে চলা উচিত। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ।


পঞ্চমত, সব অ্যাকাউন্টে মাল্টিফ্যাক্টর বা দুই ধাপের পরিচয় যাচাই ব্যবস্থা চালু রাখতে হবে। কোনো অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং সক্রিয় লগইন সেশন বন্ধ করে দিতে হবে।


এ ছাড়া ব্যক্তিগত ছবি, পরিচয়পত্র, ব্যাংক-সংক্রান্ত তথ্য কিংবা ওটিপি অপরিচিত বা অবিশ্বস্ত এআই পরিষেবায় দেওয়া উচিত নয়। গুরুত্বপূর্ণ তথ্যের আলাদা ব্যাকআপ রাখলে সাইবার হামলার পর তা পুনরুদ্ধার করা সহজ হয়। অপরিচিত লিঙ্ক, সন্দেহজনক সফটওয়্যার কিংবা কোনো এআই মডেল সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জেনে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ

এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ