`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যেসব অভ্যাস পরিবর্তনে কমতে পারে ঘরের বিদ্যুৎ বিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
যেসব অভ্যাস পরিবর্তনে কমতে পারে ঘরের বিদ্যুৎ বিল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রতিমাসে প্রত্যাশার চেয়ে বেশি বিদ্যুৎ বিল আসায় অনেকেই উদ্বিগ্ন থাকেন। তবে বড় কোনো পরিবর্তন বা নতুন বৈদ্যুতিক যন্ত্র কেনা ছাড়াই দৈনন্দিন কয়েকটি অভ্যাস বদলালে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এতে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনি কমবে বিদ্যুতের অপচয়ও।


বিদ্যুৎ সাশ্রয়ের অন্যতম উপায় হলো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা। ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান, লাইট, টেলিভিশন বা অন্যান্য যন্ত্র বন্ধ করে দেওয়া এবং মোবাইল পুরো চার্জ হওয়ার পর চার্জার খুলে রাখার অভ্যাস গড়ে তোলা উচিত।


এসি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা জরুরি। বিশেষজ্ঞদের মতে, ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালালে আরাম বজায় থাকে এবং বিদ্যুৎ কম খরচ হয়। পাশাপাশি দরজা-জানালা বন্ধ রাখলে এসির কার্যকারিতা আরও বাড়ে।


ফ্রিজের দরজা বারবার খোলা এবং গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা বিদ্যুৎ খরচ বাড়ায়। খাবার স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রাখলে এবং অপ্রয়োজনে দরজা না খুললে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।


দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করলে অপ্রয়োজনীয়ভাবে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ঘরও উজ্জ্বল থাকে।


টিভি, সেট-টপ বক্স, কম্পিউটার বা অন্যান্য যন্ত্র স্ট্যান্ডবাই মোডে থাকলেও কিছু বিদ্যুৎ ব্যবহার করে। দীর্ঘ সময় ব্যবহার না করলে সুইচ থেকেই সংযোগ বন্ধ রাখা ভালো।


পুরোনো ইনক্যান্ডেসেন্ট বা সিএফএল বাতির পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ কম খরচ হয়। একই সঙ্গে এসব বাল্ব দীর্ঘস্থায়ী এবং তুলনামূলক বেশি আলো দেয়।


ওয়াশিং মেশিন ও আয়রন ব্যবহারের ক্ষেত্রেও পরিকল্পনা করলে বিদ্যুৎ কম খরচ হয়। অল্প কাপড়ের জন্য বারবার মেশিন চালানোর বদলে একসঙ্গে বেশি কাপড় ধোয়া এবং প্রতিদিন অল্প কাপড় ইস্ত্রি না করে একদিনে সব কাপড় আয়রন করা সাশ্রয়ী।


এসি, ফ্রিজ ও পানির পাম্পের মতো যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার ও সার্ভিসিং না করলে সেগুলো বেশি বিদ্যুৎ খরচ করতে পারে। বিশেষ করে এসির ফিল্টার পরিষ্কার থাকলে কম বিদ্যুতে ভালোভাবে শীতলতা পাওয়া যায়।


বিদ্যুৎ বিল কমানোর জন্য সবসময় আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় না। বরং অপ্রয়োজনীয় সুইচ বন্ধ রাখা, স্ট্যান্ডবাই মোড এড়িয়ে চলা এবং এসির তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেওয়ার মতো সহজ অভ্যাসগুলো মাস শেষে বিদ্যুৎ বিলে বড় ধরনের সাশ্রয় এনে দিতে পারে। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় কমবে এবং পরিবেশও উপকৃত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক