`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ জুলাই প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। যদিও ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, তবে তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।


চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলো চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ

এইচএসসির প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে জরুরি নির্দ