`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান কঠিন, তবে সরকার আন্তরিক: মাহদী আমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান কঠিন, তবে সরকার আন্তরিক: মাহদী আমিন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, মাত্র ছয় মাসে দেশের সব সমস্যার শতভাগ সমাধান করা কঠিন। তবে প্রতিটি ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা রয়েছে।


সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি এ কথা বলেন। মাহদী আমিন জানান, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর কৃষিঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, কর্মসংস্থানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি, আইনশৃঙ্খলা ও শিল্প খাতে সংস্কারের উদ্যোগ চলছে।


জ্বালানি সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের গ্যাস ও বিদ্যুৎ খাতেও পড়েছে। সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে রয়েছে বলেও জানান তিনি। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু, আর্থিক খাতে সংস্কার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয়, দাবি মিয়

বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয়, দাবি মিয়