`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার ধারণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তিনি বলেন, যদি শেখ হাসিনা দেশে না ফেরেন, তাহলে তার দল ও দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ভবিষ্যৎ কী হবে—সেসব বিবেচনায় তার মনে হয় তিনি দেশে ফিরবেন।


শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের হাতে বিভিন্ন ধরনের গণমাধ্যম রয়েছে, তাই কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা বাস্তবে সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে তারেক রহমানের বক্তব্যও প্রচারে নিষেধাজ্ঞা ছিল এবং এ ধরনের নিষেধাজ্ঞা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়। তার মতে, এসব ঘটনা দেশের রাজনীতিতে পুরোনো সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তিরও লক্ষণ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০