`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেসিদের লিগে আরেকটি রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
মেসিদের লিগে আরেকটি রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) আরেকটি রেকর্ড গড়েছেন। সিএফ মন্ট্রিলের বিপক্ষে গোল করে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখা প্রথম টিনেজার হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ ফুটবলার।


এর আগে মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে টানা চার ম্যাচে গোলে অবদান রেখে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছিলেন সুলিভান। এবার মন্ট্রিলের বিপক্ষে গোল করে সেই ধারাবাহিকতা পঞ্চম ম্যাচেও ধরে রাখলেন তিনি।


রোববারের ম্যাচে ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেসের গোলে এগিয়ে যায় মন্ট্রিল। এরপর ৭৫ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে গোল করেন কাভান সুলিভান। বক্সে সতীর্থের শট মন্ট্রিলের গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে জড়ান সুলিভান। এ সময় প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে গোলটি করেন তিনি।


চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে এটি সুলিভানের চতুর্থ গোল। এখন পর্যন্ত চার গোল ও সাত অ্যাসিস্টে মোট ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই। এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বোচ্চ গোল-অবদান।


এর আগে এই রেকর্ড ছিল ফ্রেডি আদুর দখলে। ২০০৫ সালে টিনেজার হিসেবে এমএলএসে ১০টি গোলে অবদান রেখেছিলেন তিনি—চার গোলের পাশাপাশি করেছিলেন ছয়টি অ্যাসিস্ট। এবার সেই রেকর্ড পেছনে ফেললেন কাভান সুলিভান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়