`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি ছেড়ে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।


তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই এখন পর্যন্ত হামজার দলবদল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। দলবদল সম্পন্ন হলে নতুন মৌসুমে সাবাহ এফসির জার্সিতে খেলবেন তিনি।


২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। লিস্টার সিটির হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার।


ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।


এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি ইতোমধ্যে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে