`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রতিপক্ষ খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারার ঘটনায় জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) এ ঘটনায় মেসিকে জরিমানা করলেও জরিমানার অঙ্ক প্রকাশ করেনি।


ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে প্রতিপক্ষের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন তিনি। ওই ঘটনার পর মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এমএলএস।


সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের ফুটবলেরও সম্পর্ক রয়েছে। কুইন সুলিভানের ছোট ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং বাংলাদেশের জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ছিলেন।


একই ম্যাচের আরেক ঘটনায় ইন্টার মায়ামির ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান কুইন সুলিভান। এ সময় ফ্রের সঙ্গে তার জটলা বাধে। একপর্যায়ে ফ্রে কুইনের ঘাড় ধরে ফেললে উঠে দাঁড়িয়ে তাকে ট্যাকল করেন সুলিভান।


ম্যাচের শেষ দিকে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। তবে পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।


মেসির শাস্তি শুধু জরিমানাতেই সীমাবদ্ধ। তাকে কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে বাধা নেই আর্জেন্টাইন এই তারকার।


ঘটনাবহুল ম্যাচটি মেসির জন্য ব্যক্তিগতভাবেও ছিল আবেগের। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোলের দেখা পান তিনি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করান ইন্টার মায়ামির অধিনায়ক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়