কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক সেবনকারী, ২ জন চোর-ছিনতাইকারী, ২ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
পুলিশের দাবি, চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
BanglaDock