`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
অনলাইন জুয়ার অভিযোগে কারাগারে আর্জেন্টিনা সমর্থক রুনা পারভীন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হওয়া আর্জেন্টিনা সমর্থক রুনা পারভীনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই রাতে বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুনা পারভীনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড জব্দ করা হয়।


পুলিশের দাবি, অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পর ২০ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানিয়েছে, অনলাইন জুয়া চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলের জার্সি পরা ছবি ভাইরাল হওয়ার পর রুনা পারভীন ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে

নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে