`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টিকিটের নামে প্রতারণার অভিযোগ, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির ৩৪ কোটি টাকার মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
টিকিটের নামে প্রতারণার অভিযোগ, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির ৩৪ কোটি টাকার মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট–এর বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নেওয়ার পর অনেক ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগে এ মামলা করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে গত ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

মামলায় ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সায়েম, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এম এ রশিদ শাহ সম্রাট, পরিচালক আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহাদাত হোসেন ও আব্দুল গণি মেহেদী, হেড অব ফাইন্যান্স মো. সাকিব হোসেন এবং সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহের হোসেনকে আসামি করা হয়েছে।

সিআইডির ভাষ্য, ২০১৬ সালে অনলাইনে বিমান টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পরে হোটেল বুকিং, হজ ও ওমরাহ প্যাকেজসহ বিভিন্ন ট্রাভেলসেবা চালু করে। অনুসন্ধানে দেখা গেছে, অস্বাভাবিক মূল্যছাড়ের প্রলোভন দেখিয়ে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হলেও অনেক ক্ষেত্রে টিকিট সরবরাহ করা হয়নি।

তদন্তে আরও উঠে এসেছে, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ পরে অন্য হিসাবে স্থানান্তর, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে অর্থের উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করা হয়েছে বলে সিআইডির দাবি। একই টিকিটের বিপরীতে একাধিক উৎস থেকে অর্থ নেওয়ার ঘটনাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির দাবি, প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা আত্মসাৎ এবং পরে বিভিন্ন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ওই অর্থ মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। মামলাটির তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে