`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে বিকাশ-নগদে প্রতারণা, লালমনিরহাটে আটক অভিযুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
কক্সবাজারে বিকাশ-নগদে প্রতারণা, লালমনিরহাটে আটক অভিযুক্ত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

লালমনিরহাটে বিকাশ ও নগদ এজেন্টদের সঙ্গে প্রতারণার অভিযোগে কক্সবাজারের রামুর বাসিন্দা তারেক উদ্দিনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বিডিআর গেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারেক উদ্দিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সদর থানা পুলিশের একটি দল বিডিআর গেট এলাকার খান হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।


আটক তারেক উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার ধলিরছড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে।


পুলিশের তথ্য অনুযায়ী, তারেক উদ্দিন দেশের বিভিন্ন এলাকার বিকাশ ও নগদ এজেন্টদের টার্গেট করে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে। তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রথমে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতেন এবং বিভিন্ন কৌশলে তাদের বিশ্বাস অর্জন করতেন।


পরে এফডিআরসহ বিভিন্ন আর্থিক বিষয় সামনে এনে এজেন্টদের কাছ থেকে টাকা নেওয়ার পর তা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


পুলিশ জানিয়েছে, তারেক উদ্দিনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ১০ থেকে ১৫টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলার কার্যক্রম বর্তমানে চলমান।


লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর তারেক উদ্দিনের মোবাইল ফোনও যাচাই করা হয়েছে।


পুলিশের দাবি, তার মোবাইল ফোনে বিভিন্ন জুয়া-সংক্রান্ত অ্যাপ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলার পাশাপাশি জুয়া আইনে তার বিরুদ্ধে নতুন মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ব্যানার-ফেস্টু

কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ব্যানার-ফেস্টু