`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাড়ির দেয়ালের ওপারেই খুনির বাসা, ‘স্যার’ বলে ডাকতেন নিহত শিক্ষককে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
বাড়ির দেয়ালের ওপারেই খুনির বাসা, ‘স্যার’ বলে ডাকতেন নিহত শিক্ষককে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের একজন সিদ্ধার্থ দাস নিহত শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীরের ঠিক ওপাশেই বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ নিহত শিক্ষককে ‘স্যার’ এবং তার স্ত্রীকে ‘কাকি’ বলে ডাকতেন।


শনিবার (২২ আগস্ট) রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ভোরে এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করে পুলিশ।


পুলিশের তদন্ত ও আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্তরা নিহত শিক্ষকের বাড়ির ছাদে উঠে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি গণপতি চক্রবর্তী দেখে ফেলেন এবং তাদের চিনে ফেলায় বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে সেই ঘটনা আড়াল করতে পরিবারের চার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।


হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাড়ির ভেতরেই গোসল করেন এবং ফ্রিজ থেকে খাবার খেয়ে জুমার ওয়াক্তে পালিয়ে যান বলে তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য।


স্থানীয় বাসিন্দারা জানান, সিদ্ধার্থ দাস নিহত পরিবারের অত্যন্ত পরিচিত ছিলেন। তার বাড়ি থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির মাঝখানে ছিল শুধু একটি দেয়াল। ফলে সহজেই দেয়াল টপকে নিহতের বাড়িতে যাতায়াতের সুযোগ ছিল।


নিহত গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। প্রায় দুই-তিন বছর ধরে মাছুয়াপাড়ার নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।


এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পরে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।


তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেছেন, হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণসহ যেসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি, সেগুলো তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড়

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড়