`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস নতুন দর ঘোষণা করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে।


এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা করা হয়েছে।


এর আগে টানা তিন দফা দাম বৃদ্ধির পর শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই আবার নতুন করে দাম বাড়ানোয় স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারে সিরিজ শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারে সিরিজ শুরু বাংলাদেশের