`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় ৫১০ বন্যার্ত পরিবারের বিজিবির ত্রাণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
পেকুয়ায় ৫১০ বন্যার্ত পরিবারের বিজিবির ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

সোমবার ১১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া- এই তিনটি গ্রামে বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, কর্মসূচির আওতায় ৫০০ জনের মধ্যে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের কাছে শুকনা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড়, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

এ ছাড়া ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর

ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর