`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে শাহপরী দ্বীপের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।


পরে বোটটি নাফ নদীর তীরে ফেলে রেখে পালিয়ে গেলে কোস্ট গার্ড সদস্যরা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করেন।


জব্দকৃত ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...