`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩ পর্যটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
কক্সবাজারে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩ পর্যটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি উল্টে হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।


সোমবার সকালে জানা যায়, রাজধানী ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে চাঁদের গাড়িতে করে শহরে ফেরার পথে রেজুখাল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে থাকা ১৪ জনই আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব রাজধানীর মহাখালীর বাসিন্দা বলে জানা গেছে। আহত ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।


দুর্ঘটনার পর চাঁদের গাড়ির চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে এবং চালককে শনাক্তের চেষ্টা করছে।


আহত এক পর্যটক জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা