`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চিকিৎসক নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
উখিয়ায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চিকিৎসক নিখোঁজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় হাসপাতাল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের শৈলের ডেবা এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার।


নিখোঁজ চিকিৎসকের স্ত্রী আবছা নাইয়া সমিন হীরা এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শৈলের ডেবা এলাকায় পৌঁছানোর পর থেকে আবদুল্লাহর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।


প্রায় ৩০ বছর বয়সী মোহাম্মদ আবদুল্লাহ রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ হেলাল এবং মায়ের নাম মৃত মোস্তফা বেগম। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা এবং চুল ছোট।


উখিয়া থানায় করা জিডির নম্বর ১০৫, তারিখ ৩ অক্টোবর ২০২৬। ট্র্যাকিং নম্বর I4GBDK। আবদুল্লাহর সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চেয়েছে পরিবার।


নিখোঁজ চিকিৎসকের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তাঁর স্ত্রী আবছা নাইয়া সমিন হীরার মোবাইল নম্বর ০১৮৫৫৪২৪৩৬৫ অথবা উখিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী