`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে প্রেমিকাকে হত্যার মামলায় আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
কক্সবাজারে প্রেমিকাকে হত্যার মামলায় আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় মো. ইরফান (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টের ৩০২ নম্বর কক্ষে কুলছুমা আক্তার (২২) নামে এক নারীকে ছুরি দিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আসামি ইরফান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, নিহত কুলছুমা আক্তারকে ইরফানের কথিত প্রেমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল কক্সবাজার সদর থানা পুলিশ।


এরই ধারাবাহিকতায় এপিবিএনের সহযোগিতায় গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে উখিয়ার মধুছড়া ক্যাম্প থেকে ইরফানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার

পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার