`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনার পর তাদের কক্সবাজারের আদালতে সোপর্দ করা হয়।


উখিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের রায়ে তাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে তার।


এ ছাড়া বিভিন্ন নিয়মিত মামলায় চারজন, পূর্বের একটি মামলায় একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল কোর্টের ওই আসামির বিরুদ্ধে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা ছিল।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি বলেন, উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল