`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে পাহাড় থেকে একনলা বন্দুক উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
টেকনাফে পাহাড় থেকে একনলা বন্দুক উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সঙ্গে জড়িত।


রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়াপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। পরে করিমকে হেফাজতে নেয় পুলিশ।


পুলিশের ভাষ্য, করিমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আটক করিমকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পেকুয়া-চকরিয়ায় বন্যাদুর্গতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা

পেকুয়া-চকরিয়ায় বন্যাদুর্গতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা