`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
কক্সবাজারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে অন্যের নাম-পদবি ব্যবহার করে প্রতারণা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাহারছড়া বাজার, হাসপাতাল রোড ও বাজারঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।


অধিদপ্তর সূত্রে জানা যায়, হাসপাতাল রোডের আর ডেন্টাল নামের প্রতিষ্ঠানকে অন্যের নাম, পদবি ও প্যাড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে বাহারছড়া বাজারের মমতাজ মাংস বিতানকে ৫ হাজার টাকা এবং মিষ্টির ওজনে কারচুপির দায়ে বাজারঘাটার সিজল মিষ্টির দোকানকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, ভোক্তা অধিকার ক্ষুণ্নকারী ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাজার তদারকি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচি

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচি