`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মোটরসাইকেলে সাজেক ও কক্সবাজার ঘুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)।


সহযাত্রীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু চাঁদপুর থেকে প্রথমে সাজেক যান। সেখান থেকে রোববার কক্সবাজারে ঘুরতে যান তারা। ভ্রমণ শেষে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। পথে ঠাকুরদিঘী এলাকায় তাদের একটি মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সংঘর্ষ হয়।


হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষে মোটরসাইকেল চালক তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতদের বন্ধু মো. সোহান জানান, পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু মিলে আনন্দভ্রমণে বেরিয়েছিলেন। সাজেক ও কক্সবাজার ঘুরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় দুই বন্ধুকে হারাতে হলো তাদের।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব