`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরগুনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওসমান ও জাকের নামে দুই ব্যক্তির বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।


স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের অন্যান্য বসতঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।


স্থানীয় ইউপি সদস্য হেসনেআরা বেগম ও মনির উদ্দিন জানান, সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


তারা বলেন, এলাকাবাসী দ্রুত এগিয়ে না এলে আগুন আরও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।


পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে