`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৩০ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ৭ অবৈধ স্থাপনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
উখিয়ায় ৩০ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ৭ অবৈধ স্থাপনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। এ সময় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বন বিভাগ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি দখল করে বসতি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে বনাঞ্চল কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়ে। বিষয়টি নজরে আসার পর দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হয়।


অভিযানে সাতটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। পুনরায় বনভূমি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ।


কর্মকর্তারা জানান, উখিয়ার বনভূমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও দখলমুক্ত জমিতে পুনরায় স্থাপনা নির্মাণ ঠেকাতে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রামুতে বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস ইয়াবা জব্দ, আটক এক

রামুতে বিজিবির অভিযানে ৬৮ হাজার পিস ইয়াবা জব্দ, আটক এক