`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে চোর সন্দেহে ফয়সালকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।


এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চুরির অভিযোগে সন্দেহভাজন ফয়সালকে একদল কিশোর মারধর করছে বলে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয় চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক ব্যক্তিকে চুরি করার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমনটা শুনেছি। আমি কিছুক্ষণ পর হাসপাতালে যাব।’


তবে দেশে অপরাধের বিচার ও আইনগত ব্যবস্থা থাকার পরও চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব ও প্রতিক্রিয়া জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘এই বিষয়ে এত কথা বলতে পারবো না।’


ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখনো জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬