`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তৃতীয় বিয়ে করলেন আমির খান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
তৃতীয় বিয়ে করলেন আমির খান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিল-এ আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল।  

বিয়ের আগে ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়ে বেছে নিয়েছেন। তিনি বলেন, এটি হবে খুবই সাধারণ একটি নিবন্ধিত বিয়ে। শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। আমরা বিষয়টি একেবারে সাদামাটাভাবে রাখতে চেয়েছি।

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান।

তখন তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। পরে তার চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের নতুন শুরু। সে সময় আমির বলেছিলেন, রীনার সঙ্গে আমি ১৬ বছর ছিলাম, এরপর কিরণের সঙ্গেও ১৬ বছর কাটিয়েছি। সেই সম্পর্কগুলো থেকে অনেক কিছু শিখেছি। গৌরীর সঙ্গে আমি এখন স্থিরতা অনুভব করি।

এ ছাড়া গত বছর রাজ শামানির পডকাস্টে আমির বলেন, গৌরী আর আমার দেখা হয়েছিল একেবারেই ঘটনাচক্রে। আমরা বন্ধু হই, তারপর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তিনি আরও স্বীকার করেন, দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা আসবে এমনটা তিনি ভাবেননি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। অভিনেতার বিয়েতে রীনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩৭ জেলে

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩৭ জেলে