ভারতীয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা গোপনে বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে নিজেদের ডিভোর্সের খবর নিশ্চিত করেন তারা।
যৌথ বিবৃতিতে দুজন জানান, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়ে সম্পর্কটি নিয়ে কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার অনুরোধ করেন এই তারকা জুটি।
জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বাদশাহ ও ইশা। তবে শুরুতে তারা বিয়ের খবর প্রকাশ্যে আনেননি।
পরে ইশার মা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। এরপরও দীর্ঘদিন এ নিয়ে নীরব ছিলেন তারা। একপর্যায়ে ইশা বিয়ের বিষয়টি স্বীকার করলেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে।
বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন বাদশাহ ও ইশা। এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়।
BanglaDock