`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযানে ১ হাজার ৩০০ কেজি সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযানে ১ হাজার ৩০০ কেজি সার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন ধরনের ১ হাজার ৩০০ কেজি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার থিমছড়ি নামক স্থানে এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩৯ হাজার টাকা মূল্যের সার জব্দ করা হয়।


জব্দ করা সারগুলোর মধ্যে রয়েছে ২৫০ কেজি ইউরিয়া, ৮০০ কেজি টিএসপি এবং ২৫০ কেজি ডিএপি সার। এসব সারের কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।


নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, কৃষি উপকরণ বিশেষ করে সার যাতে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষামন্ত্রী পদত্যাগের আলটিমেটাম, শাহবাগ অবরোধ শেষে কর্মসূচ

শিক্ষামন্ত্রী পদত্যাগের আলটিমেটাম, শাহবাগ অবরোধ শেষে কর্মসূচ