`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃষ্টি হলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বৃদ্ধি পাবে।


তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের ডেভেলপড অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয়ের মাধ্যমে পূরণ করা হবে।


পুলিশকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাডেমিগুলোতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণে নৈতিক, শারীরিক ও বিভিন্ন একাডেমিক বিষয় অন্তর্ভুক্ত থাকে। তবে আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য বর্তমান সরকারের কোনো নতুন পরিকল্পনা নেই।


এদিকে, গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ উপস্থাপন করতে হবে। প্রমাণসহ কোনো অভিযোগ সরকারের নজরে আনা হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার