`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।


নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।


ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গেজেট প্রকাশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক