`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নিরাপত্তা ঘাটতিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে পর্যটকদের দুর্ঘটনার ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
নিরাপত্তা ঘাটতিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে পর্যটকদের দুর্ঘটনার ঝুঁকি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে পর্যটকদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। লাইফগার্ড সংকট, আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাব, সতর্কীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জরুরি সেবার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পর্যটকরা।


সরকারি ছুটি, সাপ্তাহিক অবকাশ ও বিভিন্ন উৎসবে সৈকতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হয়নি। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ড, রঙভিত্তিক সতর্কতামূলক পতাকা ও পর্যাপ্ত লাইফগার্ড না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।


স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সময় অনেক পর্যটক গভীর পানিতে নেমে পড়লেও তাদের সতর্ক করা বা দ্রুত উদ্ধার করার মতো পর্যাপ্ত প্রশিক্ষিত লাইফগার্ড ও আধুনিক সরঞ্জাম সবসময় প্রস্তুত থাকে না। ফলে বিপদের সময় স্থানীয় ফটোগ্রাফার, মোটরসাইকেল গাইড ও স্পিডবোটচালকদেরই উদ্ধারকাজে এগিয়ে আসতে হয়।


এ ছাড়া সৈকতসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের স্থায়ী উপস্থিতি ও দ্রুত সাড়াদানের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের মতে, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিলম্ব হতে পারে।


কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম, সতর্কীকরণ ব্যবস্থা, তথ্যকেন্দ্র এবং নিয়মিত নিরাপত্তা তদারকি নিশ্চিত করা জরুরি।


এ বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান বলেন, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই