`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অল্প বয়সে চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
অল্প বয়সে চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বয়স বাড়ার সঙ্গে চুল পড়া স্বাভাবিক হলেও এখন অনেক তরুণের ২০-এর কোঠাতেই চুল পাতলা হয়ে যাওয়া, কপালের দুই পাশ থেকে চুল উঠে যাওয়া কিংবা মাথার মাঝখানে চুলের ঘনত্ব কমে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। এর পেছনে বংশগত কারণের পাশাপাশি মানসিক চাপ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনও ভূমিকা রাখতে পারে।


ভারতের চিকিৎসক রাশি সোনির মতে, তরুণ বয়সে চুল পড়ার জন্য সবসময় একটি নির্দিষ্ট কারণ দায়ী নয়। পরিবারের উভয় দিকের জেনেটিক ইতিহাস চুল পড়ার ঝুঁকিতে প্রভাব ফেলতে পারে।


কপালের দুই পাশ থেকে ধীরে ধীরে চুল সরে যাওয়া বা মাথার ওপরের অংশ পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া। জেনেটিক কারণে চুলের ফলিকল অ্যান্ড্রোজেন হরমোন, বিশেষ করে ডিএইচটির প্রতি বেশি সংবেদনশীল হলে সময়ের সঙ্গে ফলিকল ছোট হয়ে যেতে পারে। এতে নতুন চুল আগের তুলনায় পাতলা ও ছোট হয়।


এ ছাড়া দীর্ঘদিনের মানসিক চাপ, ঘুমের ঘাটতি, দ্রুত ওজন কমানো কিংবা কোনো অসুস্থতার পরও অতিরিক্ত চুল পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে টেলোজেন ইফ্লুভিয়াম হতে পারে, যেখানে স্বাভাবিকের তুলনায় বেশি চুল একই সময়ে ঝরে পড়ার পর্যায়ে চলে যায়। অনেক সময় মানসিক চাপ বা অসুস্থতার কয়েক মাস পর চুল পড়া শুরু হওয়ায় এর সঙ্গে আগের ঘটনার সম্পর্ক বোঝা কঠিন হয়।


জিমে ব্যায়াম করা তরুণদের মধ্যে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নিয়ে চুল পড়ার আশঙ্কা থাকলেও, ক্রিয়েটিন সরাসরি চুল পড়ার কারণ—এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিছু গবেষণায় ক্রিয়েটিন গ্রহণের সঙ্গে ডিএইচটি মাত্রার পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হলেও, এটিকে সরাসরি চুল পড়ার কারণ হিসেবে নিশ্চিত করা যায়নি।


খাদ্যাভ্যাসও চুলের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ। খাবারে পর্যাপ্ত প্রোটিনের অভাব, অতিরিক্ত কড়াকড়ি ডায়েট কিংবা আয়রনসহ কিছু পুষ্টির ঘাটতি চুল পড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে চুল পড়া শুরু হলেই নিজের ইচ্ছায় ভিটামিন বা সাপ্লিমেন্ট গ্রহণ না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


অল্প বয়সে চুল পড়া শুরু হলে বিষয়টি উপেক্ষা না করে চুল পড়ার ধরন, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, ঘুম ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চুল পড়ার মূল কারণ শনাক্ত করা উচিত।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধুকে বাঁচাতে গিয়ে হাত ছুটে স্রোতে তলিয়ে কলেজছাত্রের মৃত্য

বন্ধুকে বাঁচাতে গিয়ে হাত ছুটে স্রোতে তলিয়ে কলেজছাত্রের মৃত্য