`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বদি-মনিরুলসহ পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
বদি-মনিরুলসহ পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, তার স্ত্রী, দুই সন্তান ও ভগ্নিপতিসহ পরিবারের পাঁচ সদস্যের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।


দুদক জানায়, আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৯১১ টাকা, মেয়ে সামিয়া রহমান সানির বিরুদ্ধে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪১৮ টাকা এবং ছেলে আব্দুল্লাহ আরমান শাওনের বিরুদ্ধে ৫২ লাখ ২৩ হাজার ৯১ টাকার সম্পদ নিয়ে অসঙ্গতির তথ্য পাওয়া গেছে।


এ ছাড়া বদির ভগ্নিপতি ওমর ফারুকের বিরুদ্ধে ২৯ লাখ ৩৮ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।


অন্যদিকে, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


এ কারণে মনিরুল ইসলাম ও ফারদীনা রহমানের বিরুদ্ধেও একই আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯

এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯