`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দেবে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দেবে বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মালদ্বীপের পরিবেশ সংরক্ষণ কর্মসূচি ‘ফাইভ মিলিয়ন ট্রি’-এর অংশ হিসেবে দেশটিকে ২০ হাজার গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।


রোববার (২৬ জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে তিনি মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন এবং নিজ হাতে একটি গাছও রোপণ করেন।


অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির জন্য ২০ হাজার চারা গাছ প্রদান করবে।


অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এই সহযোগিতা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।


এ সময় পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ (COP28) জলবায়ু সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশজুড়ে ৫০ লাখ গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশটিতে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ