`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকির জন্য ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটির বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


কমিটিতে অর্থ ও পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ভূমি, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের সদস্য করা হয়েছে। পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক কমিটির সদস্য হিসেবে থাকবেন।


প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালককে সদস্যসচিব করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করা। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার কার্যপরিধি ও ক্ষেত্র নির্ধারণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কর্মকৌশল চূড়ান্ত ও বাস্তবায়নের ব্যবস্থা নেবে কমিটি।


প্রয়োজন অনুযায়ী কমিটি সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন সংস্থার প্রধান কিংবা অন্য কোনো কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ের জন্য সদস্য বা সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে কো-অপ্ট করতে পারবে। প্রয়োজনীয় ক্ষেত্রে অন্য ব্যক্তিকেও কমিটিতে যুক্ত করা যাবে।


প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজিএফআই কমিটির সচিবালয়ের প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে। তবে কমিটির সিদ্ধান্ত এবং সভাপতির নির্দেশক্রমে পরবর্তী সময়ে অন্য কোনো গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও নির্ধারিত মেয়াদের জন্য সচিবালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধা

গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধা