`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে টমটম গ্যারেজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
কক্সবাজারে টমটম গ্যারেজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় একটি টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিম (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে আনোয়ার হোসেনের মালিকানাধীন গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহতের পরিবারের অভিযোগ, তিন দিন ধরে গ্যারেজে আটকে রেখে নির্যাতনের পর আব্দুল হাকিমকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় জনপ্রতিনিধি ওসমান সরওয়ার টিপু জানান, কয়েক দিন আগে আব্দুল হাকিমের জিম্মায় থাকা একটি অটোরিকশা ভাড়া নিয়ে এক যুবক পালিয়ে যান। অটোরিকশাটি হারিয়ে যাওয়ার পর তাকে গ্যারেজে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে গ্যারেজের মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।


পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তদন্ত শেষে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।


নিহত আব্দুল হাকিম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্র

নতুন করে ১৪ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্র