`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী এমপির মানহানি মামলার হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী এমপির মানহানি মামলার হুঁশিয়ারি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


ফরিদা ইয়াসমিন বলেন, আমির হামজা একজন সংসদ সদস্য এবং তিনিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান করে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ বলেও মন্তব্য করেন তিনি।


জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না বলেও জানান তিনি।


তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও মর্যাদার বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে সম্মান করা উচিত। তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানান তিনি। দলের অনুমতি পেলে মানহানির মামলা করার কথাও পুনর্ব্যক্ত করেন।


এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কথিত কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


সম্প্রতি দৌলতপুর উপজেলায় এক সভায় দেওয়া আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। ওই বক্তব্যে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সাংবিধানিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং ফরিদা ইয়াসমিনের সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ার বিষয়টি উল্লেখ করেন।


আমির হামজা বলেন, তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছেন, কিন্তু ফরিদা ইয়াসমিন সরাসরি কোনো ভোট পাননি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সাংবিধানিক গুরুত্ব নিয়েও তিনি মন্তব্য করেন। এ ছাড়া ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে কিছু আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে।


একই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। সার ডিলার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে কোনো বিশেষ পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।


এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট