`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার যে আয়োজন হয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।


মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।


তিনি আরও বলেন, ওই ফোরামে যে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার তার কোনোটিই সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ।


এর আগে সকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে। আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।


ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। কেউ যদি ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে আদালতে গিয়ে তা চ্যালেঞ্জ করতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক