`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমিতে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমিতে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ সরকারের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ, সংস্কার অথবা নতুন মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়িয়ে তাদের সুস্থ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, খেলাধুলার সার্বিক বিকাশে পর্যাপ্ত মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার ও গৃহায়ন প্রতিমন্ত্রীসহ ১২ জন সচিব রয়েছেন। তাদের তত্ত্বাবধানে ঢাকাসহ সারাদেশে মাঠ সংরক্ষণ, সংস্কার এবং নতুন খেলার মাঠ নির্মাণের কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় অন্তত আট বিঘা জমি নির্ধারণের জন্য ডিও লেটার পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিটি ইউনিয়নে একটি করে কেন্দ্রীয় খেলার মাঠ চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যেসব ইউনিয়নে বর্তমানে খেলার মাঠ নেই, সেখানে কৃষিজমি নষ্ট না করে সরকারি খাসজমি বা গ্রোথ সেন্টারের কাছাকাছি উপযুক্ত স্থানে মাঠ নির্মাণের জন্য জমি নির্বাচন করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে দেশের আট বিভাগ এবং ফরিদপুর ও কুমিল্লাসহ মোট ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, আর্চারি, শুটিং, ফুটবলসহ বিভিন্ন খেলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

সরকারের মতে, ইউনিয়নভিত্তিক খেলার মাঠ ও আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠলে তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান