`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট।


আগের আসরে হোবার্টের হয়ে দারুণ পারফরম্যান্স করেন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ও ৭.৮২ ইকোনমি রেটে শিকার করেন ১৫ উইকেট। ২৬ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং। দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।


এবারের আসরে অস্ট্রেলিয়ার শীর্ষ লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে হোবার্ট। ফলে আগামী মৌসুমে একই দলের হয়ে জাম্পা ও রিশাদের একসঙ্গে বোলিং করার সম্ভাবনা তৈরি হয়েছে।


হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস জানান, গত মৌসুমে দলের হয়ে ভালো সময় কাটানো রিশাদ আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তাঁর এই আগ্রহ দলে ধরে রাখার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


বিমস আরও বলেন, জাম্পার অন্তর্ভুক্তিতে দলীয় সমন্বয়ে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে মাঝের ওভারগুলোতে রিশাদের কার্যকর বোলিং দলের আক্রমণে বৈচিত্র্য ও নমনীয়তা বাড়াবে।


উল্লেখ্য, বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে প্রথমবার রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততার কারণে সেবার দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। পরের মৌসুমে দলে সুযোগ পেয়ে সব ম্যাচে খেলেন এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চকরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার