`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো, বিরতি হতে পারে ২৫ মিনিট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো, বিরতি হতে পারে ২৫ মিনিট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শোর আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে।


আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টা) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে পারফর্ম করার কথা রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের।


ফিফার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাফটাইম প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। বিকল্প পরিকল্পনায় প্রচলিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের সঙ্গীতানুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।


তবে বিষয়টি নিয়ে রয়েছে নিয়মগত প্রশ্ন। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের হাফটাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তাই বিশেষ এই আয়োজন কীভাবে ফুটবলের বিদ্যমান নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যে আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে

এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে