`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে ৩ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে ৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে একটি অটো রাইস মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।


উপজেলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরোনো ছাগল বাজার এলাকায় সৌদি প্রবাসফেরত মো. মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ক্লিনিকে’ অভিযান চালানো হয়। ক্লিনিকটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ করা হয়। তবে অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।


পরে ক্লিনিক থেকে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে জব্দ করা সরঞ্জাম ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর দল সহযোগিতা করেন।


অন্যদিকে, একই দিন ঈদগাঁও বাজারের প্রধান সড়কে অবস্থিত ফরাজি অটো রাইস মিলে পৃথক অভিযান চালানো হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে ঈদগাঁও থানার পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষা, অবৈধ চিকিৎসাসেবা বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন যারা