`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১১ অপরাধী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১১ অপরাধী গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ, ৬ জন মাদকসেবী হিসেবে, ১ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন হত্যা মামলার আসামি রয়েছেন।


চুরি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন—কক্সবাজার সদরের চৌফলদণ্ডীর মাগদিয়ার পাড়ার শেফায়েত উল্লাহ (২৬), চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদ রুবেল ওরফে হাসান (২৯) এবং কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাহারছড়ার হাফিজ উদ্দিন (৩৮)। পুলিশের তথ্যমতে, তাদের বিরুদ্ধে কক্সবাজার সদরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।


মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন—কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মিজানুর রহমান ওরফে মিজান (২৯), ঈদগাঁওয়ের আব্দুল আল সাজ্জাদ (১৯), মো. আতিকুর রহমান (২৬), বাগেরহাটের মোংলার মো. সালাম (২৯), ঈদগাঁওয়ের আবু বক্কর (৩১) এবং টেকনাফের মোহাম্মদ আয়াজ (৩০)।


এ ছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ঝিলংজা ইউনিয়নের বাদশাঘোনা এলাকার আরাফাত হোসেন (২১) এবং হত্যা মামলায় পূর্ব লাইটহাউজ ফাতিরঘোনা এলাকার জাহেদুল ইসলাম বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষ কাণ্ডে বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

ঘুষ কাণ্ডে বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড