`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করা হয়।


তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩১ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। এ ছাড়া চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি আরবের ১০ রিয়াল এবং তিনটি সৌদি আরবের এটিএম কার্ড উদ্ধার করা হয়।


কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বাজারে বিক্রির উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।


চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন তিন বছরেও চালু হ

কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন তিন বছরেও চালু হ