`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
কক্সবাজারে অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে একটি ভাড়ায় চালিত অটোরিকশা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা ‘আল-মদিনা’ নামের অটোরিকশাটি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অটোরিকশার যাত্রী আসনের ওপর থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি বান্ডেলে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি বান্ডেলে ছিল ১০টি নীল জিপারলক প্যাকেট। প্রতি প্যাকেটে ২০০টি করে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটসহ ইয়াবাগুলোর ওজন ১ কেজি ৯৪০ গ্রাম।


আটক মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীর মৌলভী মনজুরের বাড়ির বাসিন্দা।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রম অনুযায়ী কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ানমারে পাচারের সময় কক্সবাজারে সিমেন্ট-সারসহ বোট জব্দ

মায়ানমারে পাচারের সময় কক্সবাজারে সিমেন্ট-সারসহ বোট জব্দ