`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালককে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স ডগ হেনরি তল্লাশি চালান। এ সময় গাড়ির চালকের স্টিয়ারিংয়ের কাছে পলিথিনে অভিনব কায়দায় লুকানো নীল রঙের পলিথিনে মোড়ানো দুটি মিনি কাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


আটক চালকের নাম মো. ওমর ফারুক (১৯)। তিনি কক্সবাজার সদর থানার তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। গাড়িটি বিস্তারিত তল্লাশি করে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।


বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ভোক্তা-অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জর

কক্সবাজারে ভোক্তা-অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জর