কক্সবাজারের রামুতে একটি ট্রাক থেকে ৪৩ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ ঘটনায় ট্রাকচালক জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক থামান।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৩ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জামাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখা হাজীর পাড়া এলাকার বাসিন্দা। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
BanglaDock